ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ গোলাপফুল বেগম হত্যা মামলার প্রধান আসামি ও স্বামী ইয়াসিন আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২৯ অক্টোবর ভোর রাতে শেরপুর শহরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইয়াসিন আলী সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ রোববার ভোরে শেরপুর জেলা সদরের একটি বাড়ি থেকে ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসিন আলী শেরপুর সদরের এক নিকট আত্মীয়ের বাড়িতে পলাতক ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিন আলীকে রোববার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের স্বামী ইয়াসিন আলীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ গোলাপফুল বেগমের (২২) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এঘটনায় ওই গৃহবধূর ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামী করে ১১ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩