ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক কৃষকের লাশ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর দুপুরে তার বাড়ির পাশের বেগুন ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া নয়াগ্রামের আব্দুর রশিদের ছেলে। ১৭ ডিসেম্বর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের স্ত্রী শরিফা বেগম জানান, প্রতিবেশী শফিক ও সেলিম ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তার স্বামী দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই রাত থেকেই তার স্বামী নিখোঁজ ছিলেন। ২০ ডিসেম্বর ভোরে তাদের বাড়ির কাছের বেগুন ক্ষেতে দেলোয়ারের লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।

খবর পেয়ে দুপুরে দেওয়ানগঞ্জ থানা পুলিশ নিহত দেলোয়ারের লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে দেলোয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহত কৃষক দেলোয়ারের লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক কৃষকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮