ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

৫ আগস্ট জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা পিআইও মো. মজনুর রহমান, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দকুর রহমান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্মসাধারণ সম্পাদক আগা সাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩