ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সেতুর নিজ থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। ৪ জুন বিকালে বকশীগঞ্জ-মেরুরচর সড়কের মেষের চর সরদারপাড়া সেতুর নিচে পানিতে ভেসে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ৪ জুন বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ-মেরুরচর সড়কের মেষের চর সরদারপাড়া সেতুর নিচে পানিতে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে জন্মের পরপরই নবজাতকটিকে সেখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বাংলারচিঠিডটকমকে জানান, পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩