ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের জেল

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে মাদকাসক্ত সুজন মিয়া (২২) নামে এক মাদকাসক্তকে ৬ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১ জুন দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়। মাদকাসক্ত সুজন মিয়া উপজেলার দেওলাবাড়ী এলাকার আব্দুল করিম বাদশার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা।

জানা গেছে, অনেক দিন থেকে সুজন মিয়া মাদকাসক্ত। আসক্তি বেশি হয়ে গেলে তার বাবার নিকট প্রতিনিয়ত টাকা দাবি করে। আর সেই টাকা না দিলেই তার বাবাকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। পরে মাদকাসক্ত সুজনের পিতা আব্দুল করিম বাদশা অতিষ্ঠ হয়ে প্রশাসনের নিকট অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের জেল ও এক হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন, মেলান্দহ থানার উপ-পরিদর্শক ফয়জুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম মিঞা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের জেল দেওয়া হয়েছে ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের জেল

আপডেট সময় ০৯:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩