ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বন্য হাতির আক্রমণ রোধে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

৩৫ বিজিবি- জামালপুর ব্যাটালিয়নের বালিয়ামারী বিওপি ও ৫০ বিএসএফ ব্যাটালিয়নের কালাইয়েরচর ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের একটি স্থিরচিত্র। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বন্য হাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৮ মে সকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাঁতানীপাড়া ও কামালপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ও শ্রীপুরের বালিয়ামারী এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বন্য হাতির অনুপ্রবেশ ঠেকাতেই মূলত এ বৈঠকের আয়োজন করা হয় বলে জানান জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর সহকারী পরিচালক মুহাম্মদ শামছুল হক জানান, সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষায় জামালপুরসহ তিন জেলার ২৬টি স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি ও বিএসএফ এর ক্যাম্প কমান্ডাররা বন্য হাতির আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদেরকে নিয়ে সচেতনতামূলক সভারও আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

বন্য হাতির আক্রমণ রোধে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

আপডেট সময় ১০:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩