ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

অবশেষে রোনাল্ডোর গোল; জয়ের ধারায় ফিরলো আল নাসর

বাংলারচিঠিডটকম ডেস্ক : অবশেষে গোলের দেখা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার গোলের রাতে সৌদি প্রো লিগে জয়ের ধারায় ফিরেছে আল নাসর। গতরাতে আল নাসর ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল রায়েদকে। ম্যাচে ১টি গোল করেন রোনালদো।

গত ৫ এপ্রিল আল নাসরের হয়ে সৌদি প্রো লিগেই সর্বশেষ গোল করেছিলেন রোনাল্ডো। এরপর সৌদি প্রো লিগসহ তিন ম্যাচে গোল পাননি তিনি। অবশেষে গোল খড়া কাটালেন রোনাল্ডো।

নিজেদের মাঠে আল রায়েদের বিপক্ষে ম্যাচের শুরুতেই রোনাল্ডোর গোলে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৪ মিনিটে সতীর্থ সুলতান আল গানামের ক্রস থেকে হেডে গোল করেন তিনি।

পরবর্তীতে প্রথমার্ধে আরও দু’বার গোলের সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো। শেষ পর্যন্ত রোনালদোর গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আল নাসর।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় আল নাসর। দলের হয়ে পরের তিন গোল করেন আবদুল রহমান গারিব, মোহাম্মেদ মারান ও আবদুল মাজিদ। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এক গোলে নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রোনাল্ডোকে। আল নাসরে যোগদানের পর ১৩ লিগ ম্যাচে ১২টি গোল করেছেন রোনালদো।

ম্যাচ শেষে হাসিখুশি দেখিয়েছে সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরে সমালোচিত রোনাল্ডোকে। গ্যালারির দর্শকদের সামনে গিয়ে হাত নাড়িয়েছেন, মাঠ থেকে বেরিয়ে যাবার সময় আল রায়েদের কোচকে নিজের জার্সি উপহার দেন ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে আসা রোনাল্ডো।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো গেল সপ্তাহে সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া আল নাসর। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইতিহাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

অবশেষে রোনাল্ডোর গোল; জয়ের ধারায় ফিরলো আল নাসর

আপডেট সময় ০৭:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩