ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সাইফুল ইসলাম

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জন্ডিস ও লিভারের সমস্যায় মারা গেছেন দৈনিক আজকের জামালপুর এর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (৪৭)। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাইফুল ইসলাম বকশীগঞ্জ পৌর শহরের মিয়া পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

২০ ডিসেম্বর দুপুর ২টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক সাইফুল ইসলামের মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক সাইফুল ইসলাম

আপডেট সময় ০৬:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২