ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত বজ্রপাতে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দানেও আনন্দ আছে : জামালপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানে ক্ষুদ্র দাতাদের অভিমত নিষিদ্ধ ইয়াবা বড়ি সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড মেয়েদের ছাতিয়ানতলা, ছেলেদের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী

শিশুদের বিকাশে সর্বাত্মক সহায়তা দিবো : জামালপুরে শেখ রাসেল দিবসে জেলা প্রশাসক

বক্তব রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:
আগামী উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিশুদের স্বাভাবিক বিকাশে বর্তমান সরকার বদ্ধ পরিকর। জামালপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের পড়ালেখা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ প্রতিভা বিকাশে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দিবো। আজ শেখ রাসেলের জন্মদিন উদযাপনে এই কেন্দ্রটিই হচ্ছে উপযুক্ত স্থান। এখানে আমরা নিয়মিত আসবো এবং খোঁজ খবর নিব।

জামালপুরে ১৮ অক্টোবর শেখ রাসেলে ৫৮তম জন্মদিন ও রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

জামালপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ও অত্র কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক (চলতি দায়িত্ব) জান্নাতুল ফেরদৌসী, জামালপুর পৌরসভার কাউন্সিলর রাজিব সিংহ সাহা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

শেখ রাসেলে ৫৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বর্ণিল সাজে সজ্জিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রের নিবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অনুষ্ঠানে এসে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়সহ অন্যান্য অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। সবাই এ কেন্দ্রের প্রতি বিশেষ নজর ও সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ

শিশুদের বিকাশে সর্বাত্মক সহায়তা দিবো : জামালপুরে শেখ রাসেল দিবসে জেলা প্রশাসক

আপডেট সময় ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২