ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ইসলামপুর : আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। ২৩ জুন, মঙ্গলবার তারা এ কর্মসূচি পালন করে।

২৩ জুন সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ করে বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, অর্থবিষয়ক সম্পাদক প্রিন্স আলম, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, পৌর বিএনপির যুগ্মসম্পাদক শাহজাহান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর যুবদলের আহবায়ক এনামুর কবির ডেবিট, ছাত্রদলের সাবেক সভাপতি আলিনূর ইসলাম, রোকনুজ্জামান রুকন প্রমুখ।

উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত বলেন, বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে নেতা-কর্মীরা সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না।

পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা এবং অপতৎপরতা রুখে দিতে বিএনপি নেতা-কর্মীরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের চলমান উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সব সময় মাঠে প্রস্তুত থাকতে  হবে।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬