ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারগঞ্জ : বজ্রপাতে মারা গেছেন কৃষক রুস্তম আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে রুস্তম আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২৪ জুন, বুধবার বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী ওই এলাকার সোহরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জুন বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে রুস্তম আলী মাঠ থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এতে সেখানেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, বজ্রপাতে কৃষক রুস্তম আলীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬