ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ার মত ছিলো। টি-টোয়েন্টির মত আক্রমনাত্মক ব্যাটিংই করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারের পর বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ব্যাটিংয়ে আরও উন্নতি প্রয়োজন।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৬৮ রানের টার্গেটে ১০১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হারের পথে ছিটকে পড়ে বাংলাদেশ। টপ-অর্ডারের কোন ব্যাটারই দ্রুত রান তুলতে পারা বা বড় ইনিংস খেলতে পারেননি। তারপরও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ইয়াসির আলির ২১ বলে অপরাজিত ৪২ রানে বড় হারের লজ্জা থেকে বাঁচে বাংলাদেশ।

পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের টপ-অর্ডার। এ ম্যাচে প্রথমে ব্যাট করেও চাপ নিতে পারেনি তারা। ১১০ রানে ৭ উইকেট নেই টাইগারদের। এবার শেষ দিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের কল্যাণে সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ। পুরো ইনিংসে সব মিলিয়ে ১০টি চার ও ২টি ছক্কা ছিলো। ২টি ছক্কা মারেন সোহান। আর সর্বমোট ৫০টি ডট বল ছিলো বাংলাদেশের ইনিংসে।

নিউজিল্যান্ডের কাছে হারের পর ব্যাটিংয়ে আরও উন্নতি চান অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে সাকিব বলেন, ‘ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।’

টপ-অর্ডারের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা সাকিবের। তিনি বলেন, ‘এই উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করেছে। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি আমরা। আমাদের উপরের তিন ব্যাটারকে পারফর্ম করতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে।’

এ ম্যাচে সাত নম্বরে ব্যাট হাতে নামেন অধিনায়ক সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার সাত নম্বরে তিনি। আগের দু’বারে ১৪ রান করেছেন সাকিব। এবারও সাত নম্বরে নেমে বড় ইনিংস খেলতে পারেননি সাকিব। অন্যান্যদের মত ব্যর্থতার কাতারে থেকে ১৬ বলে ১৬ রান করেন তিনি।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে সাকিব বলেন, ‘আমি উপরে ব্যাট করতে পারতাম কিন্তু তাদের দু’জন স্পিনার বোলিং করছিল এবং আমাদের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল।’

টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধড়াই স্বাভাবিক। সামনে বিশ্বকাপ থাকায়, আত্মবিশ^াসী থাকা কঠিন বলে মনে করেন সাকিব। আগামী দুই ম্যাচে খেলা কঠিন হবে বলে মনে করেন তিনি। সাকিব বলেন, ‘’যখন আপনি দুই ম্যাচ হেরে যাবেন চাঙ্গা থাকা কঠিন। কিন্তু বিশ্বকাপ সামনে। সামনের দুই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ব্যাটিংয়ে আরও উন্নতি চান সাকিব

আপডেট সময় ০৭:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২