ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান

জামালপুর : জামালপুর জেনারেল হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারি দেন যুবদলনেতা সোহেল রানা খান। ছবি : বাংলারচিঠিডটকম

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে মশারি বিতরণ করেছেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। এই হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য মশারি সরবরাহ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত সব রোগীকে একটি করে মশারি দেন তিনি।

আসছে জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজেকে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন যুবদলনেতা সোহেল রানা খান।ভোটারদের সমর্থন আদায়ে নিয়মিত জনসংযোগের অংশ হিসাবে মশারি বিতরণ করেন যুবদলনেতা সোহেল রানা খান।

এ প্রসঙ্গে যুবদলনেতা সোহেল রানা খান বলেন, ডেঙ্গু জ্বরে যেন আমাদের জামালপুরবাসী আক্রান্ত না হয়। সেটি চেষ্টা করছি। দলীয় সকল নেতাকর্মীদের অনুরোধ করব, আপনারা আপনাদের স্ব-স্ব এলাকায় যে ময়লা-আবর্জনা রয়েছে সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যেন এই ডেঙ্গু মশা থেকে এবং ডেঙ্গুবাহিত রোগ থেকে বাঁচতে পারেন। সেই নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী সকলেই জনগণের পাশে থাকবেন। জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আজকে এখানে এসেছিলাম ডেঙ্গু রোগী যারা রয়েছে তাদেরকে মশারি দেওয়ার জন্য। সকল ডেঙ্গুর রোগীদেরকে আমরা মশারি দিয়েছি। আরও যত মশারি অবশিষ্ট ছিল সেসব আমরা হাসপাতাল কর্তৃপক্ষের নার্সদের কাছে দিয়ে এসেছি আরও ডেঙ্গু রোগী এলে যাতে তারা মশারিগুলো পান। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশার কামড় থেকে সুরক্ষা এবং ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

মশারি বিতরণকালে জেলা যুবদলের সদস্য মো. ইমরান কায়ছার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান

আপডেট সময় ১০:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬