ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ : নিহত শিশু রোহান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মণ্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্রের একটি শাখা নদীতে নিখোঁজের ২৪ দিন পর ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে রোহান মিয়া (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ও স্থানীয় জনগণ। শিশু রোহান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গারগ্রাম এলাকার মনির হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট, মঙ্গলবার বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদের দফাদার ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় রোহান। ঘটনার পর স্বজনদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোন সন্ধান পায়নি। ১৭ সেপ্টেম্বর সকালে নিখোঁজের ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে শাখা নদীতে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তার স্বজনেরা সেখানে গিয়ে পরনের প্যান্ট দেখে মরদেহটি রোহানের বলে শনাক্ত করেন।

​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, শাখা নদীতে শিশুর মরদেহ ভেসে উঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬