ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
সরিষাবাড়ী :

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড

সরিষাবাড়ী : গ্রেপ্তার দণ্ডপ্রাপ্ত আসামি সুমন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে সুমন মিয়া (২৮) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানায় দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এই ভ্রাম্যমাণ আদালত বসে।

সাজাপ্রাপ্ত সুমন মিয়া স্থানীয় একটি বেকারি কারখানার শ্রমিক। তিনি কিশোরগঞ্জ জেলার পুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে বেকারি শ্রমিক সুমন মিয়া  দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করে আসছিলেন। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে পুনরায় ওই ছাত্রী হেনস্থার শিকার হলে বিদ্যালয়ে পৌঁছে শিক্ষক ও সহপাঠীদের কাছে বিষয়টি জানান। পরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় এক বেকারি কারখানা থেকে সুমন মিয়াকে ধরে বিদ্যালয়ে নিয়ে যান। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

ঘটনা জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সুমন মিয়াকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার দণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পরপরই পুলিশ সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়াকে জামালপুর জেলা কারাগারে পাঠান।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এই প্রতিবেদককে বলেন, ইভটিজিং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমন মিয়াকে সাজা দিয়ে পুলিশের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইভটিজিং বা যেকোনো ধরনের হেনস্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

সরিষাবাড়ী :

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড

আপডেট সময় ১১:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬