ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়ন

৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : দলিল লেখক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আরজু আকন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ করেছে জামালপুর জেলা শাখা দলিল লেখক সমিতি।

জামালপুর জেলা শাখা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব আরজু আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ফজলুল হক, বাবুল হোসেন, বজলুল রহমান বাবুল, সদর উপজেলা শাখার সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মহন আকন্দ, সহ-সভাপতি নাহিদ ইসলাম, সরিষাবাড়ী উপজেলা দলিল লেখক ফারুক তালুকদার ও আসাদুজ্জামান, মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাওছার আহাম্মেদ, বকশীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী, মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম বিপুল, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সহ-সভাপতি বাবুল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আরজু আকন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের আমলে তারা যে কর্মকাণ্ড জেলায় তৈরি করে  গিয়েছিল। সেটাকে কেউ আজকে আমাদের কর্মবান্ধব সরকারের হাত দিয়ে বাস্তবায়ন করার জন্য একটি কুচক্রীমহল সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের দাবি এবং চাওয়া পাওয়া এই দুই লাখ পরিবার যেন কর্মচ্যুত না হয়।

আজকে আমাদের সাত দফা দাবিগুলো- দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। দলিলপ্রতি সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখক লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। থানা, জেলা কার্যালয়ের সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে। যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিদা কারণ হিসাবে দলিল লেখকদের আসামি করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠনে অনুমতি দিতে হবে।

সমাবেশে দলিল লেখক সমিতি জেলা ও সকল উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশ নেন।

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়ন

৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬