ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ : লাউচাপড়া পর্যটন কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নে কনসালটেন্ট সভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফররুখ আহম্মদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ে অবস্থিত নৈসর্গিক লাউচাপড়া পর্যটন কেন্দ্রের আধুনিকায়ন ও উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর, শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফররুখ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ উল হাসান।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী মোকাম্মেল হক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, সহ-সভাপতি আকতার হোসেন, পৌর বিএনপির সভাপতি আইনজীবী আনিছুজ্জামান গামা, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, সহকারী প্রধান শিক্ষক মেসবাহ উল তুহিন, লাউচাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, হোটেল ব্যবসায়ী মোবারক হোসেন, জয় ডাংগো বক্তব্য রাখেন।

কনসালটেন্ট সভায় ‘বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া পর্যটন উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া পর্যটন কেন্দ্রটিতে আধুনিকতার ছোঁয়া, ব্যাপক উন্নয়ন সাধন, প্রকল্পের ডিজাইন মাল্টিমিডিয়া মাধ্যমে উপস্থাপন করা হয়।

সভায় উন্মুক্ত আলোচনায় উন্নতমানের শিশু পার্ক, রাইড শেয়ারিং, গারো সম্প্রদায়ের ঐতিহ্য স্থাপন, আধুনিক মানের হোটেল, মোটেল, পর্যটকদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, লাইব্রেরি স্থাপন, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী বান্ধব ওয়াচ টাওয়ার নির্মাণ, বকশীগঞ্জ থেকে লাউচাপড়াগামী সড়কটি প্রশস্তকরণ ও উন্নতকরণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ক্যাম্প স্থাপন, মিনি চিড়িয়াখানা স্থাপনের দাবি জানানো হয়।

লাউচাপড়া পর্যটন কেন্দ্রটির উন্নয়নে প্রকল্পের আওতায় কনসালটেন্ট সভায় সকলের মতামত নেয়া হয়। লাউচাপড়া পর্যটন উন্নয়ন প্রকল্পটি হাতে নেয়ায় সভা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬