ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মদন মোহন ঘোষ

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের কাছ থেকে অ্যাওয়ার্ডের ক্রেস্ট গ্রহণ করেন সাংবাদিক মদন মোহন ঘোষ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মদন মোহন ঘোষ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেনে। তিনি যুগান্তরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকায় থ্রিস্টার হোটেল হলরুমে অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

সাবেক তথ্য সচিব সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোল্লা নকশেবন্দী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ রেজাউল ইসলাম, ডা. সামিনা আরিফ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সম্পাদক লায়ন মজিবুর রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাহালম চুন্নু।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইশা জানান, বিশ্ব শান্তি দিবস উপলক্ষে এ আয়োজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মদন মোহন ঘোষ

আপডেট সময় ০৮:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২