ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জাতীয় শোক দিবসে জামালপুরে উদীচীর কর্মসূচি

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ।। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরে উদীচী জেলা সংসদ নানা কর্মসূচি পালন করে। ১৫ আগস্ট সন্ধ্যায় জামালপুর উদীচী কার্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী আমান উল্লাহ আকাশ।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভায় উদীচী জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, কবি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর প্রমুখ।

সভা শেষে উদীচীর শিল্পীরা শোকের গান ও আবৃত্তি পরিবেশন করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে জামালপুরে উদীচীর কর্মসূচি

আপডেট সময় ১০:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২