ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো শিক্ষকরা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা করে শিক্ষক ও কর্মচারিরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখীভাতা, কল্যাণ ও অবসর তহবিলে ৭৫২ কোটি টাকার থোক বরাদ্দের ঘোষণা দেওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি জামালপুর জেলা শাখা। ১৩ নভেম্বর বিকেলে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি জেলা শাখার উদ্যোগে ১৩ নভেম্বর বিকেলে শহরের মধুপুর সড়কের পিটিআই এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলাম, শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়ক এ কে এম মুস্তাফিজুর রহমান মুক্তা, শিক্ষক মো. ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান চাঁন, জামালপুর শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক আব্দুল হামিদ প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষকবান্ধব সরকার হিসেবে আখ্যায়িত করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, শিক্ষকবান্ধব সরকার এদেশে বার বার দরকার।

শোভযাত্রায় শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির জেলা শাখাসহ জেলার সাতটি উপজেলা শাখার ব্যানারে বেসরকারি কলেজ, স্কুল ও মাদরাসার সহস্রাধিক শিক্ষক ও কর্মচারীরা এ শোভাযাত্রায় অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো শিক্ষকরা

আপডেট সময় ০৬:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮