ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

মহাদান ইউনিয়নের একটি ওয়ার্ডে উপনির্বাচন ১৫ জুন

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় শূন্য ওয়ার্ডে উপনির্বাচন ১৫ জুন। সুন্দর ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য স্থানীয় নির্বাচন অফিস ও প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শপথ গ্রহণের আগেই গত ২৯ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আমজাদ হোসেন (৫৩)। তিনি ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। পরে নির্বাচন অফিস চলতি বছরের ২৯ জানুয়ারি ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন। ১৫ জুন শূন্য ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে নিরাপত্তা দিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২০ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। ৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭১৪ জন নারী ও ১ হাজার ৬৬০ জন পুরুষ ৮টি বুথে তাদের ভোট প্রদান করবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুকসেদ আলম ১৪ জুন বিকালে বলেন, শূন্য হওয়া ওয়ার্ডে উপনির্বাচন ১৫ জুন। ব্যালট পেপারে ভোট হবে। ভোট কেন্দ্রে ভোটের সকল সরঞ্জাম প্রিজাইডিং, সককারি প্রিজাইডি ও পোলিং অফিসারদের মাধ্যমে পৌঁছানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রে কাজ করবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

মহাদান ইউনিয়নের একটি ওয়ার্ডে উপনির্বাচন ১৫ জুন

আপডেট সময় ১০:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২