ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ওমিক্রন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিলো ইংল্যান্ড

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইংল্যান্ড করোনার ওমিক্রন ধরনের জন্য যেসব বিধি নিষেধ জারি করেছিল ২৭ জানুয়ারি থেকে সে সব তুলে নিয়েছে।

গত দু’সপ্তাহে করোনা সংক্রমণ ব্যাপকভাবে কমে যাওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনার ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর ব্রিটিশ কর্তৃপক্ষ তথাকথিত প্ল্যান-বি পরিকল্পনা বাস্তবায়ন করে।

এর আওতায় আবদ্ধ সকল জায়গাতে মাস্ক বাধ্যতামূলক এবং নাইটক্লাব ও ফুটবল খেলার মাঠের মতো জায়গাগুলোতে টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হতো।

এখন এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ব্রিটেনের অনেক নাগরিকই তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে।

এদিকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও লন্ডনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক রয়ে গেছে। তবে মাধ্যমিক স্কুলের ক্লাশরুমে মাস্ক পরার প্রয়োজন হবে না।

এদিকে বিধি নিষেধ তুলে নেয়া হলেও করোনায় আক্রান্তদের অবশ্যই পাঁচদিন আইশোলেশনে থাকতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

ওমিক্রন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিলো ইংল্যান্ড

আপডেট সময় ০১:২২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২