ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বকশীগঞ্জে পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-৪,স্বতন্ত্র ১ বিজয়ী

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের প্রার্থী ও একটি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

৫টি ইউনিয়নে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার ও রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।

ফলাফলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবু নৌকা প্রতীকে ৭ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ: ছালাম ঘোরা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২১২ ভোট।

নিলক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম সাত্তার নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৯ ভোট। ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান লাকপতি নৌকা প্রতীকে ৬ হাজার ৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৭ ভোট।

বগারচর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম আনারস প্রতীকে ৫ হাজার ৭৫৪ ভোট পেয়ে বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুই পাতা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট।

এছাড়াও মেরুরচর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮২৯ ভোট। মেরুরচর ইউনিয়নে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় নি। তবে স্থগিত হওয়া কেন্দ্রের ভোট ছাড়াও প্রাপ্ত ফলাফলে বিজয় নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিকের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

বকশীগঞ্জে পাঁচ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-৪,স্বতন্ত্র ১ বিজয়ী

আপডেট সময় ১২:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২