ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

মেলান্দহে ট্রাক ও ট্রাক্টরের ধাক্কায় পৃথক স্থানে নিহত ৩, আহত ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ৩১ ডিসেম্বর সন্ধ্যায় জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশায় ট্রাকের ধাক্কায় এবং এর আগে বিকেলে মেলান্দহ পৌরসভার ব্র্যাক অফিসের সামনে ট্রাক্টরের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী স্বপন (২০) ও আনোয়ার হোসেন আনন্দ (২১) গুরুতর আহত হন। তাদের বাড়ি জামালপুর শহরের চন্দ্রা এলাকায়। তারা পেশায় মোটরগাড়ির মিস্ত্রি। মোটরসাইকেলে জামালপুর থেকে ইসলামপুরে যাচ্ছিলেন তারা। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের মধ্যে স্বপন চন্দ্রা গ্রামের ফজলু মিয়ার ছেলে এবং আনোয়ার হোসেন একই গ্রামের রসুল মিয়ার ছেলে।

এর আগে ৩১ ডিসেম্বর বিকেলে মেলান্দহ পৌরসভার ব্র্যাক অফিসের সামনে পণ্যবাহী একটি ট্রাক্টর যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকের চালক আনু (৪৮) ও তিনজন যাত্রী গুরুতর আহত হন। মেলান্দহ হাসপাতাল থেকে তাদেরকে জামালপুরে রেফার্ড করা হলে জামালপুরে আসার পথে ইজিবাইকচালক আনু মারা যান। আনু মেলান্দহের দাগী গ্রামের ফাইম উদ্দিনের ছেলে। গুরুতর আহত ইজিবাইকের তিন যাত্রী স্বপ্না বেগম (৪০) ও তার মেয়ে সাথী (১৫) এবং রাফিকে (১৫) জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, মেলান্দহে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যাওয়ার কথা শুনেছি। তাদের পরিবারের কেউ থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

মেলান্দহে ট্রাক ও ট্রাক্টরের ধাক্কায় পৃথক স্থানে নিহত ৩, আহত ৩

আপডেট সময় ১০:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১