ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধারের দাবি

উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও তেজগাঁ কলেজের উপাধ্যক্ষ নিখোঁজ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধার ও অপহরণকারীদের শাস্তির দাবিতে ২৮ অক্টোবর সকালে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবারবর্গ ও সতেচন জনগণের ব্যানারে স্থানীয় শিমলা বাজার বাসস্ট্যান্ড সড়কে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে হান্নানের মা আছমা বেগম বলেন, নিখোঁজের প্রায় তিন বছর পার হলেও আমার ছেলেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে জীবিত উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিতা চাই। কে বা কাহারা অপহরণ করেছে তাদের খোঁজে বের করে শাস্তি দাবিও করেন তিনি।

মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত আলী বলেন, হান্নানের পরিবার বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শী। হান্নান ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের সাথে ছিলেন। আসন্ন সংসদ র্নিবাচনের তফসিল ঘোষণার আগে যাদি তাকে জীবিত উদ্ধার না করা হয় তা হলে সর্বস্তরের জনগণ নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নিখোঁজ হান্নানের ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা প্রমুখ।

পরিবারিক সূত্রে জানা গেছে, তেজগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ আব্দুল হান্নান ২০১৫ সালের ৭ ডিসেম্বর কলেজের আবাসিক কলোনি থেকে সন্ধায় রাস্তায় হাটাঁর জন্য বের হয়ে নিখোঁজ হন। পরে এ ঘটনায় ২০১৫ সালের ৮ ডিসেম্বর হান্নানের স্ত্রী তেজগাঁ কলেজের দর্শন বিভাগের প্রভাষক আফরোজা সুলতানা বিউটি বাদী হয়ে শেরে বাংলানগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধারের দাবি

আপডেট সময় ০৬:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮