ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর উপজেলার পিংগলহাটি মধ্যপাড়া গ্রামে ৮ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে ১০৩টি ইয়াবা বড়িসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- জামালপুর সদর উপজেলার পিংগলহাটি গ্রামের মো. আশরাফ আলীর ছেলে মো. আরমান হোসেন রাজিব (৩০) ও ভেলা পিংগলহাটি গ্রামের মো. সোহরাব ঠিকাদারের ছেলে মো. মাসুদুর রহমান (২৩)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর সদর উপজেলার পিংগলহাটি মধ্যপাড়া গ্রামস্থ জনৈক আলহাজ্ব সরাফত আলীর বসত ভিটার সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০৩টি ইয়াবা বড়ি ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার ৯০০ টাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার সদর থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১