ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

মাহমুদপুরে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কর্মী সমাবেশে বক্তব্য রাখেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর রাত ৮ ঘটিকায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাছপয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬ শতাধিক মানুষের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শরিফুল ইসলাম জান মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাউফুল আজম রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আখতার হোসেন একরামুল।

সমাবেশে মুক্ত আলোচনার মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ জনগণের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।

আরও বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ তারা, আহসান আব্দুল হামিদ, মোখলেছুর রহমান, বর্তমান সহ-সভাপতি এটিএম সরোয়ার জাহান তোতা, মতিউর রহমান, জোবায়েদ হোসেন লিলাক, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এছাড়া আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহকে বিপুল ভোটে জয়ী করার জন্য গুরুত্বারোপ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

মাহমুদপুরে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১