ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

দেওয়ানগঞ্জে চার টিকিট কালোবাজারির জেল, জরিমানা

দেওয়ানগঞ্জ রেলস্টেশনে আটক চার টিকেট কালোবাজারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে আটক আন্ত:নগর ট্রেনের চারজন টিকেট কালোবাজারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ২০ অক্টোবর দুপুরে নির্বাহী হাকিম ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার উপস্থিতিতে র‌্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ অভিযান চালান।

র‌্যাব সূত্রে জানা গেছে, আন্ত:নগর বিভিন্ন ট্রেনের টিকেট কালোবাজারি রোধে র‌্যাবের একটি দল ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় চারজন টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিক নির্বাহী হাকিমের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আটক চারজন টিকেট কালোবাজারির মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার কয়বত্তপাড়া গ্রামের হরিপদ চন্দ্র দাসের ছেলে সুব্রত চন্দ্র দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, রেলকলোনি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. জাবেদ আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বাদেশ্বরীবাড়ি গ্রামের মো. নাসিম মিয়ার ছেলে মো. কুটুম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মৃত মুনসুর আলীর ছেলে মো. শামসুল হককে ২০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর চারজন টিকেট কালোবাজারিকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

দেওয়ানগঞ্জে চার টিকিট কালোবাজারির জেল, জরিমানা

আপডেট সময় ১১:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮