ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাশিয়া থেকে আনা দুইটি হেলিকপ্টার পাবে বাংলাদেশ পুলিশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আইন শৃংঙ্খলা এজেন্সির সক্ষমতা আরো বাড়াতে সরকার রাশিয়া থেকে জি টু জি ভিত্তিতে বাংলাদেশের জন্য দুইটি এমআই-১৭১এ-২ হেলিকপ্টার সংগ্রহে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির (সিসিইএ) চলতি বছরের ২৮তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের পরে ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, জি টু জি ভিত্তিতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টারর্স থেকে নতুন দুইটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয় করা হবে।

রাশিয়ান হেলিকপ্টারর্স এর অধীন মিল মস্কো হেলিকপ্টার প্লান্ট এই এমআই-১৭১এ২ মধ্যম মানের বেসামরিক যাত্রী পরিবহন হেলিকপ্টার তৈরি করেছে।

সর্বোচ্চ মানের এমআই-৮/১৭ সিরিজের সক্ষমতা এমআই-১৭১এ২ হেলিকপ্টারে সংযুক্ত করা হয়েছে। এটি উলান-ইউডি এ্যাভিয়েশন প্লান্টের তেরি এমআই-১৭১এ১ হেলিকপ্টারের উন্নত সংস্করণ। এই নতুন হেলিকপ্টারে কাঠামো ও পরিচালনা ব্যবস্থার পাশাপাশি প্রধান রটার এবং গিয়ার সিস্টেম উন্নত করা হয়েছে।

আরেফিন জানান, সভায় বাণিজ্য মন্ত্রনালয়ের পাঠানো বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর দুইটি ধারা সংশোধনের প্রস্তাব আংশিক অনুমোদন করা হয়েছে। প্রস্তাবের একটি ধারার সংশোধনের অনুমোদন দেয়া হয়নি, এটি আরো যাচাইয়ের পরে পুনরায় সিসিইএ পাঠাতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

রাশিয়া থেকে আনা দুইটি হেলিকপ্টার পাবে বাংলাদেশ পুলিশ

আপডেট সময় ০৮:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১