ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ একমাত্র চারদিনের ম্যাচে সফরকারী আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২৫ সেপ্টেম্বর চতুর্থ ও শেষ দিন জয়ের জন্য ১১০ রানের টার্গেট পায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে ম্যাচ জিতে আফগান যুবারা।

প্রথম ইনিংসে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭০ রান করেছিলো বাংলাদেশ। আজ বাকী ৬ উইকেট হারিয়ে ৫৮ রান করতে পারে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে গতকাল আউট হয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। অধিনায়ক আইচ মোল্লা ৪০ রানে অপরাজিত থেকে খেলা শুরু করেছিলেন। আজ কোন রান যোগ না করেই ফিরেন তিনি। শেষ পর্যন্ত ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগানিস্তানের ইজহারুলহক নাভেদ ৪ উইকেট নেন।

১১০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপদে পড়ে আফগানিস্তান। ৪৫ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল-অর্ডার ব্যাটসম্যানরাও ব্যর্থ হলে সহজ টার্গেট কঠিন হয়ে পড়ে আফগানিস্তানের। তবে ওপেনার বিলাল সাইদির ৫৪ ও সাত নম্বরে নামা কামরান হোতাকের অপরাজিত ২০ রানের সুবাদে জয় নিশ্চিত হয় আফগানদের।

প্রথম ইনিংসে বিলালের ১১৪ রানের উপর ভর করে ২৮১ রান করেছিলো আফগানিস্তান। বাংলাদেশ করেছিলো ১৬২ রান।

এ ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করলো আফগানিস্তান। সফরের শুরুতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছিলো আফগানরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আপডেট সময় ০৭:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১