ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত, চালক আহত

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার মাজাহারুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক।

২৪ আগস্ট বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ছত্রকোনা এলাকায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মাজাহারুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার কারহাকাতলী এলাকার মিরাজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, সরকার পরিবহনটি নকলা থেকে নালিতাবাড়ীর উদ্দেশ্যে যাওয়ার সময় ছত্রকোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে ঘটনাস্থলেই হেলপার মাজাহারুল ইসলাম নিহত হন। বাসটিতে কোন যাত্রী ছিলনা। বাসটি নালিতাবাড়ী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশে যাওয়ার কথা ছিল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চালকের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান সরকার পরিবহণের একটি বাসের হেলপারের নিহতের সংবাদ নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত, চালক আহত

আপডেট সময় ০১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১