ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

নকলায় বজ্রপাতে নিহত ১, আহত ২

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় বজ্রপাতে আজিজুল হক (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মো. বাবু (৪৩) এবং মো. হুমায়ুন (২৩) নামে আরো দুই কৃষি শ্রমিক। ১১ আগস্ট দুপুরে উপজেলার লাভা এলাকায় আমন ধান ক্ষেতে কাজ করতে গিয়ে ওই ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক লাভা গ্রামের বদিউজ্জামানের পুত্র, আহত মো. বাবু একই গ্রামের সালামের পুত্র ও হুমায়ুন মোক্তার হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র জানান, সকালে উপজেলার লাভা এলাকায় একদল কৃষি শ্রমিক আমন ধান ক্ষেতে কাজ করতে যায়। দুপুর দেড়টার দিকে প্রচন্ড বৃষ্টিপাত চলাকালীন বজ্রপাতে আজিজুল হক মারা যান এবং বাবু ও হুমায়ুন নামের আরো দুই শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বজ্রপাতে হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

নকলায় বজ্রপাতে নিহত ১, আহত ২

আপডেট সময় ০৮:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১