ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামালপুর বিজিবি’র অভিযানে প্রায় ১১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

উদ্ধার ভারতীয় ইয়াবা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) গত এক সপ্তাহে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, মদ ও গাঁজাসহ ১০ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

উদ্ধার ভারতীয় মদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিজিবি সূত্র জানায়, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসির সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট হতে ৮ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সাহেবের আলগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, হিজলামারী ও বালিয়ামারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় তিন হাজার ২৮৪টি ইয়াবা বড়ি, ৬৯ বোতল ভারতীয় মদ এবং ৫০০ গ্রাম গাঁজা মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ১০ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

উদ্ধার ভারতীয় গাঁজা। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুর বিজিবি’র অভিযানে প্রায় ১১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

আপডেট সময় ০১:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১