ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী

মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

মাদারগঞ্জ : উপজেলা হাসপাতাল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে খুশি নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ আগস্ট, রবিবার বিকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার আমজাদ হোসেনের মেয়ে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ৩০ আগস্ট বিকাল ৩টার দিকে খুশি বাড়ির উঠানে খেলছিল। তখন তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তার মা ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সাব্বির রহমান এই প্রতিবেদককে বলেন, বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে স্বজনেরা শিশু খুশিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।  হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে ১০ মাস বয়সী খুশি মারা যাওয়ার তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬