সারাদেশে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতি। ২৯ আগস্ট, শনিবার এই সমিতির নেতৃবৃন্দ ইসলামপুর পৌর শহরের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেছেন।
ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ বাস্তবায়ন কর্মসূচিতে আমরাও অংশ নিচ্ছি। আজকে ইসলামপুর পৌরসভার গোরস্থান মোড়, ধর্মকুড়া এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছি। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক ছালভীন উল শার্ফি আলম, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক খোকন মিয়া, ইসলামপুর হিন্দু কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক মহাদেব মহন্ত, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিয়াম খান লোহানীসহ সমিতির অন্যান্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















