ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

সিডনি পুলিশ লকডাউন কার্যকর করার ক্ষেত্রে সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ অস্ট্রেলিয়ার বৃহত্তম নগরী সিডনিতে করোনা সংক্রমণ মোকাবেলায় সেখানকার পুলিশ ২৯ জুলাই লকডাউন কার্যকর করার ক্ষেত্রে সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে।

কমিশনার মিক ফুলার বলেন, নিউ সাউথ ওয়েলস পুলিশ অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর ৩০০ সদস্য মোতায়েন করার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

সিডনির বাসিন্দাদের কেবলমাত্র শরীর চর্চা, চিকিৎসা ও খাবারের মতো প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার মতো কাজে তাদের বাড়ি থেকে বাইরে যাওয়ার অনুমতি রয়েছে। তবে সিডনীর আশেপাশের সৈকতে লোকেদের কফি পান ও বন্ধুদের সাথে গল্পগুজবে মুখরিত হয়ে উঠতে দেখা যাচ্ছে।

সামাজিক দূরত্বের নিয়মগুলো না মানায় পুলিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার প্রয়াস জোরদার করার জন্য তাদেরকে আরো ক্ষমতা দেয়ার অনুরোধ জানিয়েছে। পুলিশ বিধিনিষেধ লঙ্ঘনকারীদের জরিমানা করছে।

এদিকে, গত সপ্তাহান্তে কয়েক হাজার মানুষ সিডনির কেন্দ্রস্থলে জড়ো হয়ে কঠোর পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছে, সিডনিতে আরো ২৩৯ জন সংক্রমিত হয়েছে। এ নিয়ে সেখানে মোট ২৮১০ জন সংক্রমিত হয়েছে।

অস্ট্রেলিয়ান জনসংখ্যার ১৪ শতাংশেরও কম লোক টিকা নিয়েছে। তাই, সিডনির লকডাউন আরও কয়েক মাস ধরে চলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

সিডনি পুলিশ লকডাউন কার্যকর করার ক্ষেত্রে সামরিক বাহিনীর সহায়তা চেয়েছে

আপডেট সময় ১২:০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১