ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

লাশ লাশবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্বামীর ঘর থেকে স্বপ্না খাতুন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎ শাশুড়িকে আটক করা হয়েছে।

মৃত স্বপ্না খাতুন পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের সজল মিয়ার মেয়ে। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে।

জানা গেছে, ১৫ জুলাই সকালে বিনোদর চর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে মিজান মিয়ার ঘরে তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়।

স্বপ্না খাতুনের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় স্বপ্নার সৎ শাশুড়ি মলিনা বেগমকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদিকে মৃত স্বপ্না খাতুনের চাচাত ভাই শাহা আলী জানিয়েছেন, বিয়ের পর থেকে তার বোনকে নির্যাতন করে আসছিল তার স্বামীসহ অন্যান্যরা। তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাবে না। ময়না তদন্দের রির্পোট এলেই সব পরিষ্কার হবে। তবে মেয়ে পক্ষ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১