ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক আমিনুল ইসলাম লিটন আর নেই

সাংবাদিক এ বি এম আমিনুল ইসলাম লিটন

সাংবাদিক এ বি এম আমিনুল ইসলাম লিটন

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

ডেইলি স্টারের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক ও অধ্যাপক এ বি এম আমিনুল ইসলাম লিটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ মে ভোরে ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিল্লী থেকে এবিএম আমিনুল ইসলাম লিটনের স্ত্রী শারমিন জাহান জানান, কিডনি চিকিৎসার জন্য গত বছরের ডিসেম্বরে তিনি সস্ত্রীক ভারতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল তারা স্বামী-স্ত্রী দুজনই করোনায় আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে আমিনুল ইসলাম লিটনকে ২০ এপ্রিল দিল্লীর স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তবে ব্রেইন স্ট্রোক করে ১ মে ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। তিনি মাদারগঞ্জের নুরুন নাহার মির্জা কাশেম মহিলা কলেজের ইংরেজি বিষয়ে অধ্যাপনা করতেন। তার মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

সাংবাদিক আমিনুল ইসলাম লিটন আর নেই

আপডেট সময় ০৮:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১