ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় আরো ২,২০০ জনের মৃত্যু, আক্রান্ত ২ লাখ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরো ২ হাজার ২০০র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত মে মাস থেকে মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। ১৯ নভেম্বর জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শুক্রবার ০০৩০টা) গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ২ লাখ ১৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ২ হাজার ২৩৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় দেশটির কর্তৃপক্ষ আগামী সপ্তাহের থ্যাঙ্কগিভিং ডে’র ছুটিতে মার্কিন নাগরিকদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। এমন করোনা পরিস্থিতির কারণে এ মহামারি ভাইরাসের লাগাম টেনে ধরতে ক্যালিফোর্নিয়া ১৯ নভেম্বর রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

যুক্তরাষ্ট্রে করোনায় ২৪ ঘণ্টায় আরো ২,২০০ জনের মৃত্যু, আক্রান্ত ২ লাখ

আপডেট সময় ০৫:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০