ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, শিক্ষাকে আনন্দময় করে তুলতে শিগগিরই শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে।

১৪ নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ রাসেল জিমনেসিয়ামের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থা অনেকটা পরীক্ষা নির্ভর এবং সনদ সর্বস্ব ,একইসঙ্গে আনন্দহীন। সেটি প্রাকÑপ্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সুতরাং সংখ্যায় নয়, শিক্ষার গুণ ও মানের দিকে নজর দিতে হবে।’

তিনি বলেন, সনদ সর্বস্ব শিক্ষার পরিবর্তনের পাশাপাশি গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের আনন্দেই জ্ঞান অর্জন করবে, বাধ্য হয়ে নয়।

‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোবাবিলায় শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার’- এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে যোগ্যতাই টিকে থাকার একমাত্র মানদন্ড। সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগী হতে হবে।

এরআগে, শিক্ষামন্ত্রী যবিপ্রবির প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা.এম আর খান মেডিকেল সেন্টারের সামনে একটি বৃক্ষরোপণ করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০