ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

দেওয়ানগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন

সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি অর্থ বছরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ অক্টোবর সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের পীরবাড়ি থেকে মন্ডল বাজার সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাহেদ হোসেন জানান, জামালপুর জেলার ৭টি উপজেলায় মাসব্যাপী সড়ক রক্ষণাবেক্ষণ কাজ একযোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বন্যায় জামালপুরের ৭টি উপজেলায় সড়ক এবং সেতু কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫০০ কোটি টাকা। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সে অনুযায়ী জামালপুরে চলতি অর্থবছর গ্রামীণ সড়ক, সেতু কালভার্টের রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই অর্থায়নে ৯৪ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ৪০টি সেতু কালভার্ট মেরামত করা হবে।

তিনি আরও জানান, এছাড়াও নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় এলজিএস কর্মী দিয়ে মোট ২১২ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের কার্যক্রম মুজিববর্ষের অঙ্গীকার হিসাবে নেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহেদ হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা ও উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

দেওয়ানগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে সড়ক সংস্কার কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৮:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০