ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার, সুস্থ ২,৬০,৭৯০ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৯৯তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

২২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৮ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪০ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ২০ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক চিকিৎসক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১৪৮ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৩ দশমিক ০৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ০৭ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ০৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ১১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩ জন। গতকালের চেয়ে ৭৯ জন কম সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৩ দশমিক ৭৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৬ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৪৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৯৬৭ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ২৭৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১০২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৫৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ১১১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

দেশে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার, সুস্থ ২,৬০,৭৯০ জন

আপডেট সময় ০৮:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০