ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

তুলশীরচরে ত্রাণ বিতরণ, লক্ষ্মীরচরে নির্যাতনের শিকার শিশুর অবস্থা পর্যবেক্ষণ

জামালপুরে প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চলতি বছরের তিনবার বন্যায় জামালপুর সদর উপজেলার তুলশিরচর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই দিন যৌন আক্রমণের শিকার ৫ বছরের শিশুর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় জামালপুর সদর উপজেলার ৪ নম্বর তুলশীরচর ইউনিয়নের আনন্দ বাজারে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জামালপুরের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তার জন্য সহায়তার অর্থ পাঠান চট্টগ্রাম থেকে নৌবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ফায়াজ ইসলামসহ তার বন্ধুরা। জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের অনুরোধে বিপদাপন্ন প্রতিবন্ধীতার শিকার মানুষগুলোর হাতে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়। এসময় সর্বাত্মক সহায়তা করেন মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘে কর্মরত আরজু আহম্মেদ ও সাব্বির হোসেন রিয়াদ।

নির্যাতনের শিকার শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

তুলশীরচরে ত্রাণ বিতরণ শেষে লক্ষ্মীরচরে গণধর্ষণের শিকার ৫ বছরের শিশুর দরিদ্র পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন জাহাঙ্গীর সেলিম। এই টাকা অনুদান হিসেবে দেন জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডল।

এসময় তার পরিবারের সাথে বিস্তারিত আলাপ হয়। এখনও ধর্ষণ মামলার আসামি আলমগীরকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় জাহাঙ্গীর সেলিম তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি ঘটনাস্থল থেকেই প্রধান আসামী ধর্ষক আলমগীরকে দ্রুত গ্রেপ্তারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামকে আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তুলশীরচরে ত্রাণ বিতরণ, লক্ষ্মীরচরে নির্যাতনের শিকার শিশুর অবস্থা পর্যবেক্ষণ

আপডেট সময় ০৭:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০