ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

সরিষাবাড়ীতে পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশ

কর্মী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা অধ্যক্ষ আব্দুর রশিদ। ছবি : মমিনুল ইসলাম কিসমত

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বিকেলে আরামনগর বাজারে সরকার মার্কেট সংলগ্ন মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ।

অধ্যক্ষ আব্দুর রশিদ তার বক্তব্যে বলেন, নৌকা মার্কা হলো উন্নয়নের প্রতীক। আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয় করতে হবে দেশ ও জনগণের স্বার্থে। আওয়ামী লীগের প্রাণ হলেন আপনারা। আগামী নির্বাচনে ওই জামাত- বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশে সেই আবার নরহত্যা শুরু করবে। সেই জন্য আপনাদের মতো কর্মী বাহিনীকে সদা সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের কথা জনসাধারণের কাছে গিয়ে জানাতে হবে এবং নৌকা মার্কার ভোট চাইতে হবে।

সরিষাবাড়ীকে উন্নয়নের রোল মডেল দেখতে চাইলে নৌকা মার্কার প্রার্থীকে জয় যুক্ত করতে হবে। আমি আপনাদের পাশে থেকে এই সরিষাবাড়ীর উন্নয়নের একজন ভাগিদার হতে চাই। অতীতেও দূর সময়ে আপনাদের সাথে ছিলাম আগামী দিনগুলোতেও আপনাদের সাথে থেকে উন্নয়ন করবো বলেও তিনি তার বক্তব্য বলেন।

কর্মী সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ গণি, সরিষাবাড়ী অর্নাস কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান ডিপটি, পৌগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আনিছুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।

বক্তারা সরিষাবাড়ীর উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রফেসর অধ্যক্ষ আব্দুর রশিদকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশ

আপডেট সময় ১০:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮