ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

সরিষাবাড়ীতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধানকাটায় অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানের উপস্থিতিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধানকাটা শুরু করে উপজেলা কৃষি অফিস। ২ মে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর এলাকায় চলতি বুরো মৌসুমে মেশিন দিয়ে কৃষকের ধানকাটা ও মাড়াই শুরু করা হয়। চলতি মৌসুমে উপজেলায় দুইজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এনিয়ে উপজেলায় ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষককে দেওয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়েছে। তাই সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। যা দিয়ে অতিঅল্পসময়ে কৃষক ধান ঘরে উঠাতে পারবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন এ প্রতিবেদককে জানান, ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় (৫০% ভর্তুকিতে) এ উপজেলায় দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর একটির দাম ২৯ লাখ অপরটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। ৫০% ভর্তুকিতে কৃষকরা ক্রয় করেন। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর। এছাড়াও ধানকাটা, মাড়াই, ঝাড়া, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) মেশিন দিয়ে। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষক তার ধান ঘরে উঠাতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, যুবরীগনেতা সাখাওয়াতুল আলম মুকুল, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান, মানজুরুল ইসলামসহ আরো অন্যান্যরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

সরিষাবাড়ীতে কম্বাইন হারভেস্টার দিয়ে ধানকাটায় অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০