ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

নিহত গোলাম আজম

নিহত গোলাম আজম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলাম (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে সংঘর্ষের ঘটনায় গোলাম আজম (২০) নামে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সরকারি কলেজের অনার্সের গণিতের বিভাগের ছাত্র এবং উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে। ২৫ এপ্রিল রাত এগারোটায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।

জানা যায়, নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামে হলফ উদ্দিন মন্ডল হাজীর ছেলে বকুল মন্ডলের সঙ্গে পার্শ্ববর্তী মৃত আবুল খায়ের খুনলালের ছেলে দুলাল পক্ষের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ২৫ এপ্রিল বিকালে জমির সীমানা নিয়ে বকুল মন্ডল ও দুলালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল চড়াও হয় বকুল মন্ডলের উপর। এক পর্যায়ে বকুল মন্ডলের ছেলে গোলাম আজমের উপর অতর্কিতভাবে হামলা করে দুলাল, ফুলু, আব্দুস সাত্তারসহ তাদের লোকজন। হামলায় বকুল মন্ডল (৫০), তার স্ত্রী সেলিনা বেগম (৪৫) ছেলে গোলাম আজম (২০), মাসুদ (২৫) ও মা তারাবান বেগম (৭৫) আহত হন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত এগারোটায় চিকিৎসাধীনবস্থায় গোলাম আজম মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরের ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।’

এ ব্যাপারে পুলিশের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া জানান, ‘দোষিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০