ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে আহত মুক্তিযোদ্ধার পাশে সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী

হামলায় আহত মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের বাড়িতে সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুরে এক ইউপি চেয়ারম্যানের ক্যাডারদের হামলায় আহত মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের খোঁজ খবর নিলেন জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী।

৪ সেপ্টেম্বর বিকেলে সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী উপজেলার গংগাপাড়াস্থ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। এ সময় আহত মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের যাবতীয় নিরাপত্তার নিশ্চিতকরণের বিষয়ে আশ^স্ত করেন তিনি।

জানা যায়, গত ৩১ আগস্ট ইসলামপুরের গঙ্গাপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সভায় সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান স্বাধীনতাবিরোধী রাজাকার ও রাজাকার পরিবারের লোকজনদের নিয়ে বক্তব্য দেওয়ায় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ৩ সেপ্টেম্বর বাড়িতে ফিরেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে আহত মুক্তিযোদ্ধার পাশে সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী

আপডেট সময় ০৯:৫৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮