ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যাক্তি ১৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। বাংলাদেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেলেন।

রোগতত্ব, রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা ১৮ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালিস্থ তার কার্যালয়ে নিয়মিত এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান।

আইইডিসিআর’র পরিচালক বলেন,‘করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) এক ব্যক্তি আজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছরের বেশী। তিনি (মারা যাওয়া ব্যক্তি) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগসহ নানাজটিল রোগে ভুগছিলেন।’

সেব্রিনা ফ্লোরা বলেন, বিদেশ ফেরত একজনের সান্নিধ্যে আসার কারণে তিনি (মৃত ব্যক্তি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ মার্চ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।

মৃত এই ব্যক্তিকে আইইডিসিআর’র তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে ফ্লোরা উল্লেখ করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু

আপডেট সময় ০৭:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০