ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর : জেলা ও দায়রা জজ আলাদত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে প্রাইভেট পড়তে যাবার সময় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের দায়ে শামীম, শিপন ও জালাল নামের তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ডের সমুদয় টাকা পাবেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী।

২০ জুলাই, সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শামীম জামালপুর সদর উপজেলার ভারুয়াখালী শেখবাড়ি এলাকার সাদেক আলীর ছেলে এবং শিপন একই উপজেলার ভারুয়াখালি হরিপুর এলাকার খোশ মাহমুদের ছেলে। অপর আসামি প্রাইভেটকার চালক জালাল বাঁশচড়া ইউনিয়নের বীরজপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে।

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর সকাল ৭টায় প্রতিদিনের মত প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই স্কুলছাত্রী। ভ্যানগাড়িযোগে প্রাইভেটে যাবার পথে একটি সাদা প্রাইভেট কার ভ্যানগাড়িটির পথ আটকায়।

প্রাইভেট কার থেকে বের হয়ে ধারালো অস্ত্র ধরে ওই স্কুলছাত্রীর মুখে ওড়না পেঁচিয়ে অপহরণ করে গাজীপুর নিয়ে যায় আসামিরা। স্কুলছাত্রীকে গাড়িতে রেখে আসামিরা পাশেই বিকাশের দোকানে টাকা তুলতে যায়। এই সুযোগে বাড়িতে ফোন করে ঘটনাটি জানায় ওই স্কুলছাত্রী। ঘটনাটি তার বাবা জামালপুর সদর থানায় জানালে ঘটনাস্থল গিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক এই প্রতিবেদককে বলেন, অপহরণের ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শামীম ও শিপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষ্য দেন সাতজন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ডের সমুদয় টাকা ভুক্তভোগী পাবেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ১১:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬