ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে

সরিষাবাড়ী : শিশু তানজিলদের বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে তানজিল মিয়া (৫) নামে এক শিশু মারা গেছে। ২০ জুলাই, সোমবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ী হুদুরমোড় এলাকায় এই ঘটনায় ঘটেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, স্বাধীনাবাড়ী গ্রামের করাতকল মিস্ত্রি শামীম মিয়ার ছেলে তানজিল। ২০ জুলাই দুপুরে বাড়ির পাশে হুদুরমোড় এলাকায় দোকানে বিস্কুট কিনতে যায় শিশুটি। বাড়িতে ফেরার সময় ভাঙা রাস্তার গর্তে গড়িয়ে গড়িয়ে পাশেই পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায় তানজিল। এ সময় সাথে থাকা অন্য শিশুরা দৌড়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন এই প্রতিবেদককে বলেন, দোকান থেকে ফেরার পথে বাড়ির কাছেই রাস্তার ভাঙা গর্তে পড়ে পুকুরে ডুবে যায় শিশু তানজিল। খবর পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে

আপডেট সময় ১০:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬